পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ(৪৮) কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। সে পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড মাঝের ঘাটার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। শুক্রবার সন্ধ্যায় পটিয়া থানা পুলিশ এতথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১২ টার সময় কচুয়াই ইউনিয়নের কমল মুন্সিরহাট আনসার ক্যাম্প সংলগ্ন আলাউদ্দিন হোটেলের সামনে থেকে আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন পারভেজকে গ্রেপ্তার করা হয়।
এজাহারে নাম না থাকলেও তাকে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় সন্দেহজনক আসামী হিসেবে গ্রেপ্তার দেখনো হয়েছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান,আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন পারভেজকে পটিয়া থানার একটি বিস্ফোরকদ্রব্য ধারার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।