অতিরিক্ত ডিজেল চেয়েছে বাংলাদেশ, বিবেচনায় ভারত

 

ডেস্ক রিপোর্ট, আরটিভি

বাংলাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করছে ভারত। শুক্রবার (১৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, বাংলাদেশকে ডিজেল সরবরাহের বিদ্যমান চুক্তি অনুযায়ী সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে। অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধও বিবেচনায় আছে, তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের নিজস্ব ডিজেল মজুত ও পরিশোধন সক্ষমতা পর্যালোচনা করা হবে।

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি জানান, ভারত বাংলাদেশি প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি ব্রিকস সম্মেলনের বিশেষ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে কোনো অগ্রগতি হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। দুই দেশের মধ্যে জ্বালানি ও কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.