সাতকানিয়ায়-আদালতের আদেশ অমান্যের অভিযোগ ওঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে

আদালতের আদেশ গোপন করার অভিযোগ-

 

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া 

চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়ার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৈশামুড়া এলাকার মুন্সীবাড়ি এলাকায় ফৌজদারি আদালতের নির্দেশনা না মানার অভিযোগ ওঠেছে ঢেমশা পুলিশ ফাঁড়ির এসআই সিরাজের বিরুদ্ধে ।

গতকাল ১৫ই সেপ্টেম্বর মঙ্গলবার কালিয়াইশ ইউনিয়নের মুন্সীবাড়ির কবির আহমদের ছেলে মো:মঞ্জুরুল ইসলাম(৩৪) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম দক্ষিণ মামলা নং ৭৭৪/২০২৪ এর একটি মামলার আদেশমূলে এই অভিযোগ তোলেছেন।

মামলার নথি পর্যালোচনায় দেখা যায় , একই এলাকার মৃত ওবায়দুর রহমানের ছেলে হাফেজ আহমদ(৫০)এর সাথে দীর্ঘদিন ধরে একটি মুরগীর ফার্ম ও ওই ফার্মের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

এদিকে বিরোধের জেরে উভয় পক্ষে পাল্টাপাল্টি ফৌজদারি ও দেওয়ানী মামলা চালিয়ে আসছিল।
আরো জানা যায়, মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে মঞ্জুরুল ইসলামের নির্মাণাধীন মুরগীর ফার্ম হাফেজ আহমদের নিজের দাবী করে চট্টগ্রাম দক্ষিণ এডিএম আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন।

ওই মামলায় হাফেজ আহমদ গত ৬/৯/২০২৬ তারিখে তার পক্ষে স্থিতিবস্থা বজায় রাখার ও ফার্মে উৎপাদনের জন্য একটি আদেশ আনেন।অপরদিকে ওই আদেশের বিরুদ্ধে মঞ্জুরের পূর্বে দায়ের করা আরেকটি ফৌজদারি মামলায় হাফেজ আহমদকে দেয়া আদেশ VACAT(বাতিল) করে আবার মঞ্জুরের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থিতিবস্থা বজায় রাখার সাতকানিয়া থানাকে আদেশ প্রদান করেন একই আদালত।

হাফেজের পক্ষে দেয়া পূর্বের আদেশ বাতিলের কথা গোপন করে বাতিলের ওই আদেশ হাতে নিয়ে- সাতকানিয়ার ঢেমশার পুলিশ বিটের এসআই সিরাজুল ইসলাম মঞ্জুরের দখলে থাকা পোল্ট্রি ফার্মের তালা ভেঙ্গে দিয়ে হাফেজকে দখলে দিয়ে দেন এসআই সিরাজুল ইসলাম।

মঞ্জুরুল ইসলাম জানান-হাফেজের নেয়া আদালতের আদেশ যেহেতু ১৩/৯/২০২৬ ইং তে বাতিল হয়ে গেছে সেই বাতিলকৃত আদেশ নিয়ে এসআই আমার ফার্মের তালা ভেঙ্গে দিতে পারেননা।

তিনি আরো বলেন,আমি হাফেজের নেয়া আদেশ বাতিলের ডকুমেন্টস দেখাতে চাইলেও পুলিশ বিটের এসআই সিরাজ সাহেব আমার কথা কানে নেয়নি।উল্টো আমাকে বকাবকি শুরু করেছেন।

এদিকে ঘটনার বিষয়ে পুলিশ বিটের এসআই সিরাজকে বেশ কয়েকবার কল দেয়ার পর তিনি ফোন রিসিভ করে প্রতিবেদককে বলেন-আমি কাউকে তালা ভাংতে বলিনি, ভাই আমি তো কাউকে দখল কিংবা বেদখল দিতে পারিনা।মঞ্জুর যা বলছে সব মিথ্যা কথা।

মন্তব্য করুন

Your email address will not be published.