লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ চালক গ্রেফতার

 

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাঈমুর রহমান শাকিল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।২০ সেপ্টেম্বর (রবিবার) রাত আনুমানিক ৩ ঘটিকায় লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাঈন উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাত ৩টার দিকে চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি বিশেষ চেকপোস্ট বসান। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি সাদা রঙের মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো- চ -১২-২৪৯৭) থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি থামানোর পর তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং চালককে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ড্রাইভার নাঈমুর রহমান শাকিল কুমিল্লা জেলার দেবীদ্বার থানার সাইচাপাড়া (জগন্নাথপুর) এলাকার নজরুল ইসলাম ছেলে।লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানায়, অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ এক যুবকে আটক করা হয়েছে এবং ইয়াবা পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রবিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.