সাতকানিয়া সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় চরতী সাঙ্গু নদীতে অজ্ঞাতনামা এক নারীর (২৭) লাশ ভাসতে দেখা গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকায় সাঙ্গু নদীতে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
সাতকানিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জহির আমিন বলেন, চরতী ইউনিয়নের তুলাতলী এলাকায় নদীতে একজন নারীর লাশ ভাসতে দেখার খবরআমি ঘটনাস্থলে যায়৷ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) পাঠানো হচ্ছে।লাশের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে পরে বিস্তারিত জানা যাবে।