পটিয়ায় যুবলীগ -ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার 

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে বলে রবিবার সন্ধ্যায় জানিয়েছে পটিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়,শনিবার রাতে উপজেলার

কোলাগাঁও ইউনিয়নের নলান্ধা কাচারী পুকুর পাড় এলাকা হতে কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন(৪৭)কে গ্রেপ্তার করা হয়। সে ঐ এলাকার ১নং ওয়ার্ডের মৃত আবু তালেবের ছেলে।

একই অভিযানে পটিয়া পৌরসদরের  মুন্সেফ বাজার এলাকা থেকে হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী মোঃ আরিফ(৪৩)কে গ্রেফতার করা হয়। সে

পশ্চিম হাইদগাঁও ১নং ওয়ার্ডের মৃত মোঃ আবু জাফরের ছেলে। এছাড়া রবিবার বিকেলে শোভনদন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কুরাংগিরি বাদশা মিয়া বাড়ি থেকে পটিয়া উপজেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম(২১)কে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ। সে ঐ এলাকার আব্দুল আলিমের ছেলে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বলেন,পুলিশের চলামন অভিযানে যুবলীগ -ছাত্রলীগের ৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আইন মোতাবেক আদালতে সৌপর্দ করা হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.