মাইনউদ্দীন হাসান, লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রাম লোহা গাড়া উপজেলার লোহা গাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্হানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে যুবদল নেতা মো,মোরশেদ আলমের নামও সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় এসেছে।
মোরশেদ আলম লোহা গাড়া উপজেলা যুবদলের সাবেক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতির কারণে স্থানীয় বিএনপি যুবদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্য তাকে নিয়ে আলোচনা রয়েছে। ২০২৫ সালের অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে লোহা গাড়া অনুষ্ঠিত একটি বর্ণাঢ্য র্যালির নেতৃত্বেও ছিলেন তিনি। ওই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী লোহাগাড়া সদর ইউনিয়নের চত্বরে সমবেত হন। এর আগে ২০২৫ সালের মে মাসে লোহা গাড়ায় একটি অনুষ্ঠানে তাকে যুবদলের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করেন
স্থানীয়দের দাবি, মোরশেদ আলম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে রাজনীতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিশেষ করে দুর্যোগ ও সংকটের সময় সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছেন বলো ও তার সমর্থকদের দাবি ।
সমর্থকদের ভাষ্য, তরুণ নেতৃত্বে হিসাবে মোরশেদ আলম আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে লোহাগাড়া লোহা গাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দেখতে চান সাধারণ জনগণ
তাদের মতে, দীর্ঘদিনের রাজনীতিক অভিজ্ঞতা সাংগঠনিক কর্মকাণ্ডে এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগ তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছেন। তবে এখনো লোহাগাড়া সদর ইউনিয়নে মোরশেদ আলমের প্রার্থীতা অনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে এমন কোন তথ্য পাওয়া যায়নি। ফলে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী প্রক্রিয়ায় তার অবস্থান কি হয়, সেটি এখন দেখার বিষয় ।
স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হলে লোহাগাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোরশেদুল আলম সম্ভাব্য প্রার্থীতা নির্বাচনী মাঠে কতটা প্রবাব ফেলবে, তা নিয়ম চলছে আলোচনা