রাঙ্গুনিয়ায়:অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদপ্তর

দক্ষিণ চট্টগ্রামের-

নিজস্ব প্রতিবেদক 

“চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ভাটাগুলোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে”।

“রোববার (১৫ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম”।

“অভিযান চলাকালে দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (বিএসবি) এবং ইসলামপুর ইউনিয়নের গলাচিপা এলাকার মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-২) ও মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-৩)-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়”।

“ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে ভাটাগুলোর চিমনিসহ কিলন গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের কর্মীদের সহযোগিতায় ভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়”।

“অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-০৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তর এবং রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন”।

“পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।

মন্তব্য করুন

Your email address will not be published.