আইনজীবী হতে নিবন্ধন বয়সসীমা ৩৫, পরীক্ষার সুযোগ ৪০ পর্যন্ত

 

নিজস্ব প্রতিবেদক

আইন পাসের পর ৩৫ বছর বয়স পর্যন্ত বার কাউন্সিলে নিবন্ধনের সুযোগ থাকবে। তবে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করলে ৪০ বছর বয়স পর্যন্ত আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরীক্ষা দেওয়া ও সনদ পাওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

 

তিনি বলেন, নতুনদের আইন পেশায় সুযোগ করে দিতে বার কাউন্সিলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, ৫০-৬০ বছর বয়সে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানে আইন কর্মকর্তা হিসেবে চাকরি করার পর অবসরে এসে আইন পেশায় যুক্ত হতে চাইলে নতুনদের সুযোগ কমে যায়। এ বিষয়টি বিবেচনায় নিয়েই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরে সেন্ট্রাল ল’ কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বয়সসীমার বিষয়টি ব্যাখ্যা করে ব্যারিস্টার অসীম বলেন, ‘আপনি আইন পাস করার পর পঁয়ত্রিশ বছর পর্যন্ত সর্বশেষ রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনের পর পাঁচ বছর সুযোগ পাবেন। তাহলে সেটা কি আপনাদের জন্য না? আপনি পঁয়ত্রিশ বছরে রেজিস্ট্রেশন করলেন, চৌত্রিশ বছর নয় মাসে রেজিস্ট্রেশন করলেন, কিন্তু পঁয়ত্রিশের মধ্যে আপনাকে করতে হবে। একবার করবেন, তাহলে চল্লিশ বছর পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারবেন, সনদ পাবেন।’

 

মন্তব্য করুন

Your email address will not be published.