চন্দনাইশে মদ-ইয়াবা নিয়ে পুলিশের হাতে ধরা ৩

চন্দনাইশে ৮ হাজার ইয়াবা ও ৫০ লিটার মদসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ মে) দিনগত রাতে দোহাজারী সদর এলাকায় যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করে চন্দনাইশ থানা ও দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতকানিয়া বিত্তসি মোড়ের মৃত কবির আহমদের ছেলে মো. ছৈয়দ নুর (৪২, উওর মুরাদাবাদের মৃত সবুজ মিয়ার ছেলে মো. জমির উদ্দীন (৩৮) ও গাজীপুরের শ্রীপুরের মৃত হানিফের ছেলে মো. মামুন (২৬)।

বিষয়টি নিশ্চিত করেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন সরকার। পূর্বকোণকে তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ মামুন ও ছৈয়দ নূরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত মিনি ট্রাক আটক করে পুলিশ। অন্যদিকে ৫০ লিটার মদসহ জমির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.