কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মোটরাসাইকেল আরোহী নিহত

কর্ণফুলী থানার নতুন ব্রীজ এলাকায় ফুট ওভারব্রীজের নিচে সড়ক দুর্ঘটনায় মো. আয়াত (১৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুন) রাত আড়াইটায় এ ঘটনা ঘটে।

আয়াত পটিয়া উপজেলার আলী মেম্বারের বাড়ির ফেরদৌস মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী-উপ পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, কর্ণফুলী থানার নতুন ব্রীজ এলাকায় ফুটওভার ব্রীজের নিচে মো. আয়াত নামের এক মোটরসাইকেল আরোহী মধ্যরাতে কোন এক ভারী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়েছিল।  কর্ণফুলী থানা পুলিশ উদ্ধার করে তাকে চমেক হাসপাতাল নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.