সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আবারো আগলিয়ে ধরে রেখে দিতে চায় বর্তমান চেয়ারম্যান তাপস দত্তকে!
তাপস দত্তের দীর্ঘ ৫বছরের পরিষদ পরিচালনার যে বিচক্ষনতা, পূর্বের রোহিঙ্গা ভোটারদের বিষয়ে কঠোরতা,পরিষদের সেবা সর্বশ্রেনীর মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দেয়া।
প্রকৃত বয়স্ক,বিধবা, পঙ্গু,স্বামী পরিত্যাক্ত ভাতার যে সুসম বন্টন,ইতিহাসে নজির বিহীন বাজালিয়ার আমুল উন্নয়নের ছোঁয়ায় পরিবর্তনও ইউপি সদস্যদের সার্বক্ষনিক বুকে আগলে রাখা,পুরো বাজালিয়া ইউনিয়নবাসীকে অসাম্প্রদায়িকতার বন্ধনে নিজের পরিবারের মত করে দায়িত্বপালনে সর্বদা পাশে থাকা।
এবং বঙ্গবন্ধুর লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার নিরলস পরিশ্রমগুলিকেই মূলত মূল্যায়ন করে বাজালিয়াবাসী আগামিবারও তাপস দত্তকে বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
গত ৭ই জুলাই(বুধবার)দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাজালিয়ার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় পাড়ায় দৈনিক চট্টগ্রাম সংবাদের অনুসন্ধানী টীম জরীপ চালিয়ে এই তথ্যের সত্যতা পান।

জরীপ চালানোর সময় বাজালিয়ার একাধিক স্থানীয় বাসিন্দা বাজালিয়ার চেয়ারম্যান তাপস দত্তকে তাদের নিজের ভাগ্য পরিবর্তনের রোল মডেল এবং বাজালিয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ আবিস্কার বলেও আখ্যা দেন।
এবং এই শ্রেষ্ঠ আবিস্কারকে আবারো নিজেদের মাঝে ধরে রাখতে প্রধানমন্ত্রী বরাবর অনুরোধ জানান।
