সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতির পদ না পেয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বর্তমান সভাপতিকে।
জানা যায়, সাতকানিয়ার ছদাহার ৯নং ওয়ার্ডের খোর্দ্দ কেওঁচিয়ায় বহনা মুড়া জামে মসজিদের সভাপতি মৃত আবুল কাশেমের ছেলে মো. মফিজুল হকের উপর গেলো ২৪শে জুলাই একই এলাকার এজাহার মিয়ার ছেলে মো. নুরুল হকসহ মোট ৬জনে সভাপতির লোভে পূর্বপরিকল্পিত ভাবে হামলা করে।
হামলায় আহত মফিজকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এদিকে মসজিদ সংক্রান্ত বিষয়ে হামলায় আহত হওয়া মফিজ বলেন,আমি চিকিৎসা শেষে সাতকানিয়া থানায় একটি এজাহার দায়ের করেছি এখনো মামলা রেকর্ড হয়নি।
এস আই মুবিন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিষয়ে সত্যতাও পেলেন।
এই বিষয়ে তদন্তকারী অফিসার এস আই মুবিন বলেন,আমি তদন্ত করছি ওসি স্যার ও কথা বলছে উভয় পক্ষকে ডাকছি আপোষ না হলে অবশ্যই মামলা হবে