সাতকানিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের এস আই শেখ সাইফুল ইসলাম সহ একটি চৌকস দল কক্সবাজার জেলার মহেশখালী থেকে গতকাল (৪ জুলাই) বৃহস্পতিবার অভিযান চালিয়ে সাতকানিয়া থেকে চুরি হয়ে যাওয়া ইয়ামাহা ব্রান্ডের আর ওয়ান ফাইভ মডেলের একটি মোটর সাইকেল উদ্ধার করেন। যার মুল্য প্রায় পাচঁ লক্ষ বিশ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মহেশখালী উপজেলার বড় মহেশখালী এলাকার ৯নং ওয়ার্ডের আয়াতুল করিম সুমন (২৬) এবং ছোট মহেশখালী এলাকার ঠাকুরতলা বাড়ীর সজিব দে(২০)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের কে যথাযথ ব্যবস্থায় চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।