সাতকানিয়ায় মামলা প্রত্যাহারের হুমকীতে সংবাদ সম্মেলন করলেন বাদীসহ মসজিদ কমিটি

সাতকানিয়া প্রতিনিধিঃ

সাতকানিয়ার ছদাহার ৯নং ওয়ার্ডের বহনা মুরা জামে মসজিদ পরিচালনা কমিটির দন্ধ নিয়ে চলমান সহিংসতায় মফিজুল ইসলাম বাদী হয়ে মাওলানা নুরুল হকসহ ৬জনের বিরুদ্ধে মামলা করলে, সেই মামলা প্রতিপক্ষরা প্রত্যাহার করার অনবরত হুমকী প্রদর্শন করে যাচ্ছেন বলে অভিযোগ এনে আজ ১৫ই আগষ্ট(রবিবার) দুপুর ২টায় সাতকানিয়ার কেরানীহাটে সংবাদ সম্মেলন করেন মামলার বাদী। সংবাদ সম্মেলনে তারা বলেন,মাওলানা নুরুল হকের পিতা ভূয়া ফেরবী দলিল ওয়াকফ করেছেন কিন্তু মসজিদকে জায়গা দেয়নি তাদের পরিবার। আর সেই ভুয়া ফেরবী দলিল মূলে ভুয়া মোতোয়াল্লী সেজে মসজিদ লোপাট করার ষড়যন্ত্র করার অভিযোগ আনেন সংবাদ সম্মেলনে বক্তারা। সংবাদ সম্মেলনে বাদীসহ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো:রফিক, সহসভাপতি মো:আবুল হাসেমসহ আরো অনেকেই। উল্লেখ্য, সাতকানিয়ার ছদাহার ৯নং ওয়ার্ডের খোর্দ্দ কেওঁচিয়ায় বহনা মুড়া জামে মসজিদের সভাপতি মৃত আবুল কাশেমের ছেলে মো. মফিজুল হকের উপর গত ২ই জুলাই রাতে পূর্বপরিকল্পিত ভাবে একই এলাকার এজাহার মিয়ার ছেলে মো. নুরুল হকসহ মোট ৬জনে সভাপতির লোভে পূর্বপরিকল্পিত ভাবে হামলা করে।

মন্তব্য করুন

Your email address will not be published.