পীরগঞ্জে রাস্তা সংস্কার ও সাঁকো তৈরীর দাবীতে মানববন্ধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওযের পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নে বাইপাস রাস্তা সংস্কার ও নতুন সাঁকো তৈরীর দাবীতে শনিবার শেষ বিকেলে এক মানববন্ধন করেছে এলাকাবাসী।উপজেলার আমতলী বাজার সংলগ্ন কাহালোই নদীর উপর নির্মাণধীন নতুন ব্রীজের পাশে সাধারণ জনগণের চলাচলের জন্য বাইপাশ রাস্তাটি সংস্কার না করায় এবং নতুন সাঁকো নির্মাণ না করায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে উঠেছে। তাই স্থানীয়ভাবে আবেদন নিবেদনে কাজ না হওয়ায় অবিলম্বে রাস্তা সংস্কার ও নতুন সাকো তৈরীর দাবীতে এলাকাবাসীর উদ্যেগে ইউনয়নের আমতলী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মানববন্ধনের আহবায়ক খয়রাত আলী, সাবেক ব্যাংকার দবিরুল ইসলাম, ব্যাংকার গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিসাত হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.