হাটহাজারীতে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 

চট্টগ্রামের হাটহাজারীতে পানিতে ডুবে মানিক (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) সকাল ১১টায় হাটহাজারী পৌরসভার সন্দ্বীপ পাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মানিক পৌরসভার মো. নুরুল আবছারের ছেলে এবং সন্দ্বীপপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে শিশুটি নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। বুধবার সকালে বাড়ির সামনে পুকুরে শিশু মানিকের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.