নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের আয়োজনে আজ (৭ সেপ্টেম্বর) সোমবার থানা কম্পাউন্ডে মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই শ্লোগানে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান (জিক)ু, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলমসহ থানায় কর্মরত অফিসারবৃন্দ।