বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে বাঁশখালী সমিতি চট্টগ্রামের খাবার বিতরণ

বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালী সমিতি চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, দুস্থ রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার। এতে উপস্থিত ছিলেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, অর্থ সম্পাদক লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবু ওবাইদা আরাফাত, যুগ্ম সম্পাদক নাফিজ মিনহাজ, তথ্য ও গবেষণা সম্পাদক ডা. আসিফুল হক, মালেকুজ্জামান রাজু, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক মিজান বিন তাহের, প্রমুখ।
মন্তব্য করুন

Your email address will not be published.