কক্সবাজারে মুহিবুল্লাহ হত্যায় আরও এক রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মো. ইলিয়াছ (৩৫) নামে আরও এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ নিয়ে ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

রবিবার (৩ অক্টোবর) দুপুর ১২টায় উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ক্যাম্পের বাসিন্দা।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত এক আসামি অবস্থান করছে- এমন খবরে রবিবার দুপুর ১২টায় ওই ক্যাম্পে অভিযান চালায় এপিবিএনের একটি দল। এ সময় সন্দেহজনক একটি বাড়ি ঘেরাও করলে একব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এপিবিএনের সদস্যরা ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.