চট্টগ্রামে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়ায় ১ হাজার ২৫০ পিস ইয়াবাসহ মো. জাহেদ (২৩) ও মো. লিয়াকত আলী চৌধুরী (২৭) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, চান্দগাঁও এলাকার আবুল কাশেম কন্টাক্টরের বাড়ির মো. সেকান্দরের ছেলে মো. জাহেদ (২৩) ও বাঁশখালীর ডোমন চৌধুরী বাড়ির মৃত আবুল কালামের ছেলে মো. লিয়াকত।

শনিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় নগরীর আমানত সেতু সংযোগ সড়কের এক্সেস রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে আমরা বাকলিয়া থানায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করি। এসময় তাদের কাছ থেকে নগদ ৬৯ হাজার ৫০০ টাকা ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.