নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের তেমুহানী এলাকায় বুধবার (৬ অক্টোবর) ৩০০০ পিস ইয়াবাসহ একজনকে আটক থানা পুলিশের একটি টিম।
এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মিনি পিক আপ জব্দ করা হয়।
গ্রেফতার কৃত আসামি হল, ভোলা জেলার তজুমদ্দিন থানার সোনাপুর এলাকার আবু তাহেরের ছেলে মোহাম্মদ রাশেদুল ইসলাম (৪০)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।