সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী যুবলীগের উদ্যোগে শহীদ শেখ রাসেল এর ৫৮-তম জন্মদিন উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮- তম জন্মদিন উপলক্ষে সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের এক আলোচনা সভা সংগঠনের আহবায়ক – সাইদুর রহমান দুলালের সভাপতিত্বে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন– সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বাবু মৃদুল কান্তি দাশ, বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া,উপজেলা আঃলীগর সহ সভাপতি মোজামেল হক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃ জসিম উদ্দিন। বক্তব্য রাখেন– উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক – আ ন ম সেলিম চৌধূরী,পৌরসভা যুবলীগ সভাপতি মোঃ আনিস, সাঃ সম্পাদক মোঃ জাবদ ইকবাল,সহ সভাপতি মুজিবুর রহমান,যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত, সাংগঠনিক সম্পাদক জাবেদ জাহাঙ্গীর, পৌর কাউন্সিলর ও প্রচার সম্পাদক এসবিএস সোহেল,পঃ ডেমশাযুবলীগ সাঃ সম্পাদক মোঃ জুয়েল, ত্রাণ সম্পাদক শাহজাহান বাদশা,মোঃ শাকিল,মাহমুদুল হক প্রমূখ। সভা শেষে কেক কেঠে দিবসের কর্মসূচী শেষ হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.