মিরসরাইয়ে পুকুরে ডুবে মাহিদ তাজওয়ার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাজওয়ার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের মো. মীর হোসেনের ছেলে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের রিয়াজ উদ্দিন ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
শিশু তাজওয়ারের চাচা মো. বেলাল হোসেন জানান, সোমবার সকালে হঠাৎ তাজওয়ার নিখোঁজ হয়। এরপর সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করি। পরে ঘরের পাশের পুকুরে তাজওয়ারকে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।