উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুন : গ্রেফতার আরও ৪ 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় দুর্বৃত্তদের হাতে ৬ জন খুনের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। গ্রেফতাররা হলেন শফিউল আলম, মোহাম্মদ হাসিম, ফরিদ ও জাহেদ হোসেন। তারা কক্সবাজারের উখিয়ার থ্যাংখালীর বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

উল্লেখ্য, ২২ অক্টোবর ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামীয়া মাদরাসায় গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একটি সশস্ত্র গ্রুপ। এতে ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। মূলত প্রত্যাবাসন বিরোধীরা মাদরাসার নিয়ন্ত্রণ নিতে না পেরে এ হত্যাযজ্ঞ চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পরে ২৪ অক্টোবর ৬ জন খুনের ঘটনায় ২৫ জনকে আসামি ও আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এ মামলায় এজাহারনামীয় ৫ জনসহ এ পর্যন্ত ১৪ আসামি গ্রেফতার করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

মন্তব্য করুন

Your email address will not be published.