চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২৭অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আধারমানিক দরগাহের দক্ষিণ পাশে মহাসড়ক থেকে এই লাশ উদ্ধার করা হয়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দা মো. আলী জানান,বুধবার সকালে মহাসড়কের ওপর নাড়ি-ভুড়ি বের হয়ে যাওয়া বয়স্ক এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে তিনি হাইওয়ে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। ওসি বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিটির বয়স প্রায় ৬৫। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে। মহাসড়কে চলাচলরত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যেতে পারেন। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।