মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি):
“আমি নই আমরাই মহেশখালী পৌরসভাকে দেশের প্রথম ডিজিটাল পৌরসভায় রূপান্তরিত করব” মহেশখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠানে এমনটাই বলেন মেয়র মকছুদ মিয়া।
জানা যায়, ৩১ অক্টোবর (রবিবার) দুপুর ২ঃ৩০ টার সময় গত ২০ সেপ্টেম্বরে সমাপ্ত হওয়া মহেশখালী পৌরসভা নির্বাচন ২০২১ ইংরেজীতে নব-নির্বাচিত মেয়র, সাধারণ পুরুষ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের পৌর পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত অভিষেক অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন পৌর সচিব নুর মোহাম্মদ।
এ সময় নব-নির্বাচিত তিন তিনবারের সফল পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া সকল কাউন্সিলরদের উদ্যেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্যে বলেন- আমি নই বরং আমরা আপনারা সকলেই মিলে মহেশখালী পৌরসভাকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।
মেয়র মকছুদ মিয়া আরও বলেন- যখন গত দশ বছর আগে প্রথম বারের মত মেয়র নির্বাচিত হয়েছিলাম তখন মহেশখালী পৌরসভা ছিল (গ) শ্রেণীর। সেখান থেকে আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নয়নের মাধ্যমে (গ) থেকে (খ) শ্রেণী এবং পরবর্তীতে (খ) শ্রেণী থেকে (ক) শ্রেণীতে উন্নিত করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন- আগামী পাঁচ বছর যেভাবে সমগ্র পৌরসভার আনাচে কানাচে অসমাপ্ত উন্নয়ন কাজসমূহ সম্পন্ন করে যেভাবে আমাদের পৌরসভা দেশের প্রথম ডিজিটাল পৌরসভা হিসেবে রূপ নিতে পারে ঠিক সেভাবেই পরিচালিত হবে মহেশখালী পৌরসভা। আমার বিশ্বাস আপনারা সকলকে নিয়ে আমি কাজ করতে আমার কোন সমস্যা হবে না এবং আপনাদের পৌরসভাকে ডিজিটাল পৌরসভাতে রূপান্তর করতে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন। তিনি আরও বলেন- আপনারা শুধু আমাকে বলবেন যে কোথায় উন্নয়নের দরকার। ইনশাআল্লাহ কথা দিচ্ছি দলমত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০৪১ সাল বাস্তবায়নের লক্ষ্যে এবং একটা ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তোলতে সর্বক্ষেত্রে উন্নয়নকেই প্রধান্য দিব যেমনটা গত দশ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান্য দিয়েছি।
বক্ত্যব্যের এক পর্যায়ে তিনি বলেন, আমার পৌর পরিষদের মহিলা ও পুরুষ কাউন্সিলরদের প্রতি আমার একটা অনুরুধ থাকবে সেটা হল, কে কাকে ভোট দিয়েছে সেটা না ভেবে সকলেই একই এলাকার প্রতিবেশি হিসেবে সমান চোঁখে দেখবেন। তাছাড়া আমিও কথা দিচ্ছি গত দশ বছরের ন্যায় আগামী পাঁচ বছরেও আমি নিজেও বিষয়টা সম্পর্কে অবগত থাকব বলে আপনাদের কথা দিচ্ছি। আমি আপনি যে পাঁচ বছরের জনগনের সেবা করার সুযোগ পেয়েছি তা অবশ্যই অবশ্যই কাজে লাগাব ইনশাআল্লাহ। হয়তো বা আগামী নির্বাচন আসার আগে আমি আপনি এই দুনিয়াতে নাও থাকতে পারি।
উক্ত অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের ৩ জন মহিলা কাউন্সিলর ও ৯জন সাধারণ কাউন্সিলর এবং পৌরসভার সচিব সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।