চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজার এলাকায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে যাওয়া হানিফ পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি মোক্তার হোসেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.