বাঁশখালীর রামদাশ মুন্সির হাটের গরু লুটের ঘটনায় ৩ জন জেল হাজতে প্রেরণ

বাঁশখালী  প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী বাঁশখালীর কালীপুর ইউনিয়নে অবস্থিত সর্ববৃহৎ রামদাশ মুন্সির হাট থেকে গরু লুটের ঘটনায় দায়ের করা মামলায় গত রবিবার ৩ জনকে জেল হাজতে প্রেরণ করেছে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। মামলা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, কালীপুর ইউনিয়নের গুনাগরী রামদাশ মুন্সির হাটে বিক্রির জন্য রক্ষিত থেকে ৪২টি গরু লুট করে নিয়ে যাওয়ার প্রেক্ষিতে ২৫ আগষ্ট বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করে ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ী। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বাঁশখালী থানা পুলিশকে তদন্ত করার দায়িত্ব দিলে রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মিনহাজ মাছুদ ভুইয়া গত ৩ নভেম্বর ৪২ টি গরু লুটের ঘটনায় ২৩ টি গরু উদ্ধার এবং ১৯ টি গরু না দেওয়ার তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রদান করে। যার মুল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা। এ ঘটনায় রবিবার (৫ ডিসেম্বর) অভিযুক্ত আবু ছালেক,মোঃ শফিক ও মোঃ মোরশেদ কে জেল হাজতে প্রেরন করে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।
মন্তব্য করুন

Your email address will not be published.