জেল গেটেই কালামকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ

কোতোয়ালী থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি আবুল কালামকে (২৫) জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এই আদেশ দেন। তিনি কক্সবাজারের টেকনাফ থানার লেদা পাড়ার রোহিঙ্গা শরণার্থী। তার বাবার নাম হামিদ হোসেন। আবুল কালাম মিয়ানমারের নাগরিক।

আদালতে নাম অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আবুল কালামকে পালিয়ে যাওয়ার মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল আদালতে। আজ মঙ্গলবার আদালত শুনানি শেষে রিমান্ড না মঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন। জিজ্ঞাসাবাদের রিপোর্ট পাঁচ দিনের মধ্যে আদালতে জমা দেওয়ার আদেশ দেন।

এরআগে রোববার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.