লোহাগাড়ার একাধিক ইয়াবাকারবারী পেকুয়ায় ধরা

কক্সবাজারের পেকুয়া থানার সদর ইউনিয়নের হরিনা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা ব্রীজের ওপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৭জন কে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ৷

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, (১) ওমর ফারুক (২৯) পিতা সুলতান আহেমেদ ২.শহীদুল ইসলাম (২৮),পিতা-মৃত নবী হোছেন ৩.জয়নাল আবেদীন(৪৮), পিতা-আলী আহমদ ৪.রিদুয়ানুল করিম(২২),পিতা-মাহবুবুল আলম (৫) মোঃ সজিব পিতাআব্দুর ছবুর (৬) মোঃ রাজু(২৭),পিতা-আব্দুল সবুর (৭) ডাবলু চৌধুরী (৪১) পিতা মৃত সাধন চৌধুরী সর্বসাং- সুন্নিয়া পাড়া, সুখছড়ি, আমিরাবাদ, লোহাগড়া, চট্টগ্রাম৷

রবিবার (১২ ডিসেম্বর) সকাল ৬ টা ৫৫ মিনিটের দিকে পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি চৌকস টিম এ অভিযান চালানো হয়৷

ওসি শেখ মোহাম্মদ আলী দৈনিক বাংলাদেশ বুলেটিন কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার সদর ইউনিয়নের হরিনা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা ব্রীজের ওপর অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিছ ইয়াবাসহ ৭ জনকে গ্রেপ্তার করি৷ যাহার আনুমানিক মূল্য এক কোটি ৫০ লক্ষ টাকা৷ এসময় জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার(মডেল-PREMIO) ও ২ টি মোটরসাইকেল (মডেল- SUZUKI ZIXER, YAMAHA FAZER) জব্দ করা হয়৷

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা জানায় বিক্রির উদ্দেশ্যে জব্দ কৃত ৫০,০০০(পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উখিয়া কোর্ট বাজার হইতে ক্রয় করিয়া চকরিয়া, পেকুয়া হয়ে লোহাগড়ার উদ্দেশ্যে পরিবহন করছিল। ইতিপূর্বেও এই সঙ্ঘবদ্ধ চক্র বেশ কয়েকটি বড় ইয়াবা চালান চট্টগ্রাম ও ঢাকায় পৌঁছে দেয়।

ওসি শেখ মোহাম্মদ আলী আরো জানান, পেকুয়া থানা হওয়ার পর থেকে এ পর্যন্ত এটাই সর্ববৃহৎ চালান৷ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.