নিজস্ব প্রতিবেদক:
গতকাল (১৯ ডিসেম্বর) রবিবার রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মমতাজ সিকদারের বাড়ির গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডার থেকে আগুনে মমতাজের পুরো বাড়ি ছাই হয়ে যায়। এসময় পার্শবর্তী পুরানগড়ের সাবেক ইউপি চেয়ারম্যান দুলু সিকদারের বাড়িতেও সামান্য ক্ষয়ক্ষতি হয়।তবে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ করা যায় নি। ফায়ার সার্ভিস সাতকানিয়া উপজেলার সিনিয়ির স্টেশন অফিসার এস. এম হুমায়ন জানান, আগুন লেগেছে এমন খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।