সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়ায় আদালতের নিষেধাঙ্গা না মেনে জায়গা দখলের অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে সাতকানিয়ার ছদাহার ৯নং ওয়ার্ডের খোর্দ্দ কেঁওচিয়ায় ব্যাংকে চাকুরীরত নজির আহমদ সিদদীকির নিষেধাজ্ঞা প্রাপ্ত জায়গা স্থানীয় প্রভাবশালীর সহায়তায় বেদখল করার ষড়যন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের হয়রানী থেকে রেহায় পেতে দীর্ঘ এক বছর সাতকানিয়া থানায় ঘুরেও কোন প্রতিকার পায়নি মর্মেও অভিযোগ করেন নজির আহমদ সিদ্দীকি স্থানীয়সূত্রে জানাযায়, ছদাহার ৯নং ওয়ার্ডের স্থানীয় সাবেক মেম্বার আহমদ হোসেন ও সবুজ মেম্বারের ইন্ধনে ভিটে মাটিসহ একের পর এক নাল জমিও হারাতে হচ্ছে নজির আহমদ সিদদীকিকে। সর্বশেষ মহামান্য আদালতে নিষেধাজ্ঞা থাকা অবস্থার জমিও দখল করার পায়তারা চালাচ্ছে স্থানীয় সাছি মিয়া, মোস্তাক মিয়া,আহমদ হোসেনও সবুজ মেম্বার,হাসিনা আক্তার,নাচিমা আক্তারসহ আরো অনেকেই। ভুক্তভোগী নজির আহমদ বলেন , আমি এলাকার এই ভূমিদস্যুের ব্যাপারে আইনগত সহযোগিতা কামণা করি।