আধুনিক,পরিচ্ছন্ন, শিক্ষা বান্ধব, মাদক মুক্ত ওয়ার্ড গঠন করার জন্য মোঃ হাবিবুর রহমান ভাইকে সিলিং ফ্যান মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করুন

বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন আগামী ২৬ ডিসেম্বর ২১ ই” অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক,অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠসর, প্রতিবাদি পুরুষ,গরীব অসহায় মানুষের সুখে-দুঃখের সাথী, জনাব মোঃ হাবিবুর রহমানকে আধুনিক, স্বচ্ছ,পরিচ্ছন্ন, মাদক মুক্ত ওয়ার্ড গঠন করার ঘোষণা দিলেন ।

জনপ্রিয়তা ও প্রচার-প্রচাজনাব রণায় প্রতিদ্বন্ধী সকল প্রার্থীদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন। ৪ নং ওয়ার্ডের জনগণকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল পেশাজীবি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এলাকার সুশীল সমাজ এবং সচেতন মহলের লোকজন বলেন, কলাউজান ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীদের মধ্যে মোঃ হাবিবুর রহমান একজন সৎ, যোগ্য, দায়িত্বশীল, মানবিক আদর্শবান মানুষ হিসেবে পরিচিত। তিনি জনমনে ব্যাপক সাড়া পেয়ে এবং সাধারণ মানুষের আলোচনার শীর্ষে রয়েছেন। এলাকার চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার মানুষের মুখে মুখে শুনা যাচ্ছে মোঃ হাবিবুর রহমানের নাম। তিনি ৪ নং ওয়ার্ডের গরীব দুঃখী বয়স্ক, বিধবা মহিলা ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত থেকে মানবতার সেবক হিসেবে জনগণের কল্যানে কাজ করে যাচ্ছেন।

৪ নং ওয়ার্ডের সকল পেশাজীবি মানুষের একটাই দাবি মোঃ হাবিবুর রহমান মেম্বার হিসেবে নির্বাচিত হলে সাধারণ মানুষের সুখে দুঃখে যে কোনো অবস্থায় সব সময় তার সহযোগিতার দরজা খোলা থাকবে। ৪ নং ওয়ার্ডে গিয়ে দেখা যায়, এবার ইউপি নির্বাচনে টাকার কাছে বিবেক বিক্রি না করে উন্নয়নের ধারা বৃদ্ধি করার জন্য বিপুল ভোটের মাধ্যমে মেম্বার হিসেবে পরিচ্ছন্ন এবং ত্যাগী মানুষকে জয়যুক্ত করা হবে বলে জানান এলাকাবাসীরা।

তিনি ইতিপূর্বে বৈশ্বিক মহামারি করোনা কালীন সময়ে ভয়াবহ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে তাদের খোঁজ-খবর নিয়ে মহান সেবক হিসেবে নিয়োজিত ছিলেন এবং গরীব দুঃখী মানুষের পাশে থেকে চিকিৎসা সেবায় সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এলাকার লোকজন বলেন,মোঃ হাবিবুর রহমান মত পরিচ্ছন্ন, সুন্দর মনের অধিকারী এবং ত্যাগী মানুষের তুলনায় আর কেউ নেই।

এ বিষয়ে জানতে চাইলে ৪ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন যাবৎ সমাজে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ সহ সকল কর্মকান্ড ও মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে যাচ্ছি। আশা করি ইউপি নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে বিজয় করে আমাকে ৪ নং ওয়ার্ডের জনগনের একজন সেবক হিসেবে সেবা ও উন্নয়ন করার সুযোগ দিবে। মানুষের ভালবাসা নিয়ে সঠিক নির্বাচনের মাধ্যমে জনগনের রায়ে আমি জয়যুক্ত হবো বলে আশা ব্যক্ত করেন তিনি।

তিনি সকলের কাছে আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.