আনোয়ারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় দুই দিনব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা চত্বরে এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় এবং মেলা শেষে দুপুর ১টায় সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসম উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন। এবার মেলায় আনোয়ারা উপজেলার কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের উদ্ভাবিত জিনিসসমূহ উপস্থাপন করে।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.