নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে কোতোয়ালি থানাধীন নতুন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জামাল উদ্দিন (৩০) নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জামাল উদ্দিন রাঙ্গুনিয়া থানাধীন বুড়ির দোকান এলাকার নুরুল আলমের ছেলে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক হুমায়ুন খন্দকার বলেন, ‘নতুন রেলস্টেশন এলাকায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার পকেট থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার আসামিকে মামলা দায়ের করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।’