বাজালিয়া ও উপজেলা আওয়ামীলীগকে সাথে নিয়ে জনতার তাপস দত্তের নৌকার মনোনয়ন জমা

 

সৈয়দ আককাস উদদীন চট্টগ্রাম

সাতকানিয়ায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে বাজালিয়ার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক- সাবেক সফল ছাত্রনেতা তাপস দত্ত সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান- আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব ও সাধারণ-সম্পাদক কুতুব উদদীন চৌধুরী এবং বাজালিয়ার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে চেয়ারম্যান পদের মনোনয়ন জমা করেন।

 

 

আজ ১২ই জানুয়ারী(বুধবার)সাতকানিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন জমা দেন।

 

 

জানাযায়-সাতকানিয়ার বাজালিয়ার বর্তমান চেয়ারম্যান তাপস-দত্ত চেয়ারম্যান পদে আসীন হওয়ার পর থেকেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি অবলম্বন করে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

 

করোনারক্রান্তিকালে এবং পুরো সাতকানিয়ায় যখন বন্যায় প্লাবিত হয়েছিলো তখন তাপস দত্ত- জননেত্রী শেখহাসিনার পক্ষে সর্বস্তরের জনতার কাছে সাহায্য পৌঁছে দিয়েছিলেন।

এবং পুরো বাজালিয়াকে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলাদেশ বিনির্মানে অক্লান্ত পরিশ্রম করেছেন।

এবং সরকারি অর্থায়নের সাথে নিজের ব্যক্তিগত অর্থ যোগ করে প্রধানমন্ত্রীর উপহার একটি বাড়ি প্রকল্পে সুন্দর বাড়ি উপহার দিয়ে গোটা বাংলাদেশের গনমাধ্যমের প্রশংসায় ভেসেছিলেন।

 

 

আজ মনোনয়ন জমাদানকালে তিনি বলেন-মহান রাব্বুল আলামীন যদি আমাকে আবারো কামিয়াব করেন আমি অতীতের ন্যায় আমার সব কিছু দিয়েই মডেল বাজালিয়া সাজাবো।

আশাকরি বাজালিয়াবাসী আমাকে মূল্যায়িত করবেন এবারও।

স্থানীয়রা  বলেন-বাজালিয়ার সকল ধর্মের মানুষ তাপস দত্তকে বিজয়ী করার জন্য ইতিমধ্যে প্রার্থনা শুরু করছেন মহান সৃষ্টিকর্তার নিকট।

 

 

 

 

 

 

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.