সাতকানিয়ায় আবারো আটকে গেলো আমিলাইশের নৌকা

নিজস্ব প্রতিবেদক

আদালতে আটকে গেলো চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইশে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মো. সারোয়ার উদ্দীন চৌধুরীর নির্বাচনে অংশ নেওয়া আটকে গেছে। তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

ঋণ খেলাপির অভিযোগ আনা পূবালী ব্যাংক বহদ্দারহাট শাখার ম্যানেজারের আপিল আবেদন শুনানি শেষে ৬ সপ্তাহের স্থগিতাদেশ দেন আদালত। তবে আপিল বিভাগের এই আদেশের বিরুদ্ধে এখনো রিভিউ করার সুযোগ আছে সারোয়ার উদ্দীন চৌধুরীর।

বিষয়টি নিশ্চিত করে আমিলাইশ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ বলেন, ব্যাংক কর্তৃপক্ষ উচ্চ আদালতের আদেশ জমা করেছেন। আমরা আদেশ অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।

এর আগে গত ২৫ জানুয়ারি হাইকোর্টে রিট করে প্রার্থীতা ফিরে পান সাবেক চেয়ারম্যান সারোয়ার উদ্দীন চৌধুরী। গতকাল ১ জানুয়ারি আপিল হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে শুনানি শেষে ৬ সপ্তাহের স্থগিতাদেশ দেন আপিল বিভাগ।

মন্তব্য করুন

Your email address will not be published.