বাঁচতে চাই হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন

বিশেষ প্রতিনিধি

 

লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের -০৭ওয়ার্ড হরিনা গ্রামের মরহুম নুর মুহাম্মদের পুত্র হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন। 

তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে যথোপযুক্ত প্রয়োজনীয় চিকিৎসা করতে না পেরে বর্তমানে তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন। যদিও ইতোমধ্যে চিকিৎসা ব্যয় বহন করে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে।সহায় সম্বলহীন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনশীল হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনকে বাঁচাতে হলে কমপক্ষে ৫ লক্ষ টাকার প্রয়োজন হবে।

স্বল্প সময়ে চিকিৎসা না হলে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য সমাজের স্বচ্ছল মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় মানুষটি। হৃদয়বান ব্যক্তিরা তার পাশে দাঁড়ালে তিনি আবার সুস্থ হয়ে উঠতে পারেন।

তাঁর সাথে যোগাযোগের মুঠোফোন নং ও সহায়তার জন্য বিকাশ নং :০১৬৩৯ ৯১৬৭২৯ ( পার্সেনাল) আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং তার জন্য দোয়া ও সহায়তা করি।

মন্তব্য করুন

Your email address will not be published.