ইসলামী ব্যাংক বটতলী আউটলেট শাখার এটিএম বুথের শুভ উদ্ধোধন

 

নিজস্ব প্রতিনিধি।

আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার এটিএম বুথের শুভ উদ্ধোধন করা হয়েছে।

সোমবার (০৭) ফেব্রুয়ারী বিকেলে ইসলামী ব্যাংক আনোয়ারা শাখার নিয়ন্ত্রণাধীন বটতলী হাজ্বী ইমাম শপিং সেন্টারে বটতলী এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখায় এটিএম বুথ শুভ উদ্ধোধন করা হয়।

এতে ইসলামী ব্যাংক বটতলী আউটলেট শাখার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী ব্যাংক আনোয়ারা শাখার প্রধান মোঃ জিয়া উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী রুস্তমহাট হাজ্বী ইমাম শপিং সেন্টারের স্বত্ত্বাধিকারী মোঃ জামাল উদ্দিন সওদাগর,ইসলামী ব্যাংক আনোয়ারা শাখার সেকেন্ড ইনচার্জ আরাফাত সুজন,অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আনোয়ারী,বটতলী রুস্তমহাট আউটলেট শাখার ডিরেক্টর মোঃ জসিম উদ্দিন।

উদ্ধোধন শেষে মাওলানা অধ্যক্ষ আব্দুস সালাম আনোয়ারীর বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.