ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

ঈদগাঁও প্রতিনিধি:

ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নিবার্চন সম্পন্ন হয়েছে। ৯ ফ্রেরুয়ারী সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে নির্বাচন কর্মকর্তা মাষ্টার শফিউল আলমের তত্ত্বাবধানে সদস্যদের ভোটগ্রহণ হয়। এতে সভাপতি পদে এগার ভোটের মধ্যে শাহীন জাহান চৌধুরী ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। ভোট গ্রহণ ও গণনা শেষ করে নির্বাচনের ফলা ফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। ম্যানেজিং কমিটির সহস ভাপতি নির্বাচিত হয়েছেন ডুলাহাজারা কলেজের বাংলা বিভাগের প্রভাষক শাহরিয়ার আল শাপলা। অন্য পদে নির্বাচিতরা হলেন সাধারণ সম্পাদক ( বিধি মোতাবেক) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম,সদস্য পদে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল মজিদ খাঁন, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা শিখা ছেত্রী,শিক্ষক বদিউর রহমান,যুবনেতা মিজানুল হক,ব্যবসায়ী রফিকুল ইসলাম, জালালাবাদের ইউপি মেম্বার মোক্তার আহমদ এবং শাহনাজ শারমীন দিবা। বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার গুণমান অক্ষুন্ন রেখে বিদ্যালয়ের অর্জিত সুনাম, গৌরব এবং আস্থা ও বিশ্বাসের মর্যাদা নতুন ম্যানেজিং কমিটির নেতৃত্বে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সকলের আন্তরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা প্রাথমিক শিক্ষার লক্ষ্যপূরণ, প্রাথমিক শিক্ষাস্তরে শিক্ষা মানের গুণগত উৎকর্ষ সাধনও প্রাথমিক শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠাসহ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ২০৩০ অর্জনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.