দীঘিনালা প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের আয়োজনে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র, খাদ্যসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ১২ ফেব্রুয়ারী (শানিবার) দীঘিনালা জোনের আওতাধীন ৫নং বাবুছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড’র ধনুমনি কার্বারী পাড়া এলাকায় ২০৩ পদাতিক ব্রিগেড ও দীঘিনালা জোনের যৌথ উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র, খাদ্য সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ি রিজিয়ন।৷ এছাড়াও উপস্থিত ছিলেন, দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী পিএসসি। এসময় রিজিয়ন কমান্ডার বলেন, খাগড়াছড়ি রিজিয়ন পাহাড়ি বাঙালী নির্বিশেষে সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এছাড়াও তিনি বলেন এই দেশ আমার, আপনার সকলের।কোন সন্ত্রাসী চাঁদাবাজদের নয়। শীতবস্ত্র, খাদ্য সামগ্রী বিতরন ও চিকিৎসা সেবা প্রদান শেষে এলাকার জনসাধারন অভিমত ব্যক্ত করে বলেন, এখন এই এলাকার জনসাধারণ কিছুটা হলেও শান্তিতে ঘুমাতে পারবে। তাছাড়া বিভিন্ন রোগের বিনামূল্যে ঔষধ সেবা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।