সাতকানিয়ার বাজালিয়া-তাপসের অনুসারী হত্যা মামলায় একজন গ্রেফতার

সৈয়দ আককাস উদদীন 

চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়ায় নির্বাচনী সহিংসতায়  নিহতের ঘটনায় নাসির উদ্দিন চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নাসির বাজালিয়া ১ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ফজল কবিরের ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, বাজালিয়ায় নির্বাচনী সহিংসতার জেরে নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় নাসির নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর  ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাপস দত্ত ও বিদ্রোহী প্রার্থী শহীদুল্লাহ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল শুক্কুর। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় নিহতের ভাই মো. জুয়েল বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন।

শুক্কুর চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় বসবাস করতেন। শুক্করকে নিজের সমর্থক বলে দাবি করেছেন নৌকার প্রার্থী তাপস কান্তি দত্ত।

মন্তব্য করুন

Your email address will not be published.