এম আবু হেনা সাগর,ঈদগাঁও
ঈদগাঁওবাসীর দীর্ঘদিনের দাবী উপজেলায় বাস্তবায়ন। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ঈদগাঁওকে উপজেলায় অনুমোদন দেওয়া হয়েছে। স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় আনন্দ-উল্লাসে মেতেছিলেন নবগঠিত উপজেলার সাধারন মানুষরা। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। দু:খজনক হলেও সত্য যে, উপজেলা অনুমোদনের কয়েকমাস পার হলেও কার্যক্রম শুরু না হওয়ায় হতাশ সেবা প্রত্যাশীরা। এরই মাঝে শুরু হল ঈদগাঁও উপজেলার দপ্তর স্থাপন নিয়ে তর্ক-বির্তক।
এসব বিষয়াদি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হরেক রকমের স্ট্রাটার্স, মানববন্ধনসহ গড়াল হাইকোর্ট পর্যন্ত। উপজেলা সদর দপ্তর স্থাপন বিষয়ে রিট হওয়ায় ছয় মাস স্থগিত করার নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। যার ফলে আপাতত স্থগিত রয়েছে ভবন নির্মাণের কাজ। এমন ঘটনায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বৃহত্তর এলাকার নানান শ্রেনী পেশার লোকজনের মাঝে ।
সারাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ পর্যায়ে হলেও ঈদগাঁও উপজেলায় নির্বাচন কবে তা স্পষ্ট হচ্ছে না আদৌ। অনেকের মতে, উপজেলা নির্বাচন আগে অনুষ্ঠিত হবে তারপরে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দীর্ঘবছর ধরে আগুনে পুড়ে প্রতিবছর লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে ঈদগাঁওর ব্যবসায়ীরা।
গ্রামাঞ্চলের সাধারণ মানুষের দাবী বিতর্ক ও রশি টানাটানি বাদ দিয়ে দ্রুত কার্যক্রম শুরু করে জনগনের মাঝে সেবা পৌঁছে দেওয়া হোক। কেননা দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে ঈদগাঁওকে উপজেলায় রুপান্তর করার দাবীর পেছনে সোচ্ছার ছিল ঈদগাঁওবাসী। বিশাল জনগোষ্ঠী অধ্যুষিত এই এলাকায় উপযুক্ত সেবা খাত না থাকায় ভোগান্তির শিকার হচ্ছে লোকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভুমি কর্মকতা সমাজসেবা, সমবায় ,মৎস্য ,কৃষি আনচার ভিডিপি, পরিসংখ্যানসহ গুরুত্বপূর্ণ অফিসসহ আরো অনেক। জনগুরুত্বপূর্ণ একটি সরকারি হাসপাতাল না থাকার ফলে জঠিল ও কঠিন রোগে আক্রান্ত দরিদ্র রোগী বিনা চিকিৎসায় মৃত্যুর কূলে ধাবিত হচ্ছে।
ঈদগাঁও উপজেলায় প্রশাসনিক কার্যক্রম দ্রুত বাস্তবায়ন দাবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের।
উপজেলা অনুমোদন বিষয়ে দীর্ঘকাল সময় ধরে সভা, সেমিনার, মানব বন্ধনসহ বিভিন্ন কার্যক্রম চালিয়েছিল বৃহত্তর এলাকাবাসী । দীর্ঘদিনের আন্দোলনের ফল ফসল হিসেবে দেখল আলোর মুখ।
ঈদগাঁও সম্মিলিত নাগরিক ফোরামের অর্থ সম্পাদক দিল মোহাম্মদ জানান, দ্রুত সময়ে যদি উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়, তাতে বৃহত্তর এলাকাবাসী উপকৃত হবে।
কক্সবাজার সদর যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম জানান, বৃহৎ এলাকার স্বার্থে ঈদগাঁও উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু করার দাবী।
জানতে চাইলে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের সচিব নূরুল ইসলাম জানান, ঈদগাঁও উপজেলার প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু হলে সরকারের ‘জনগণের দোরগোড়ায় সেবা’ কার্যক্রম আরও বেগবান হবে।
উল্লেখ্য- ২০২১ সালের ২৬ জুলাই অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১৭ তম সভায় ঈদগাঁওকে উপজেলা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নসহ পাঁচটি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত হয়।