ঈদগাঁওর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হুমায়ুন কবির চৌধুরী অসুস্থ : ঢাকায় চিকিৎসাধীন

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলা আ,লীগ সিনিয়র যুগ্ন আহবায়ক, বীর মুক্তিযোদ্বা পরিবারের সন্তান হুমায়ুন কবির চৌধুরী হুমু গুরুত্বর অসুস্থ হয়ে পড়েছেন।

১১ ফ্রেরুয়ারী দুপুরে অসুস্থ হুমায়ুন কবিরকে উন্নত চিকিৎসা করার লক্ষে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তাঁর সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদ দোয়া প্রার্থনাও করা হয়। ৮ ফ্রেরুয়ারী মাইন স্টোক করে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

মহান রাব্বুল আলামীনের দরবারে তাঁর সুস্থতা কামনা করেছেন, ঈদগাঁও উপজেলা আ,লীগের আহবায়ক আবু তালেব, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো,ঈদগাঁও ইউনিয়ন আ,লীগের সদস্য এম আবু হেনা সাগর, সাবেক ছাত্রনেতা নুরুল আলম, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সাহেদ কামাল,ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সাধা রন সম্পাদক রাশেদ উদ্দিন রাশেদ।

উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,সদর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আলমগীর চৌধুরী হিরুর ছোট ভাই ও দু:সময়ের সাবেক সাহসী নেতা মরহুম রাশেদ উদ্দিন চৌধুরী বাবরের বড় ভাই হুমায়ুন কবির চৌধুরী হুমু।

মন্তব্য করুন

Your email address will not be published.