কুমিল্লায় ড্রাম ট্রাকের চাপায় নিহত ৫

কুমিল্লার বুড়িচংয়ে ড্রাম ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদেরকে কুমিল্লা ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিএনজি অটোরিকশাচালক জুলহাস (৬০), যাত্রী জহির (৩৫), মো. জালাল (৩৫), আলমগীর (২৭) ও সাইফুল ইসলাম (৩৩)। তাৎক্ষণিকভাবে আহতের নাম-ঠিকানা জানা যায় নি। নিহতরা সকলেই বুড়িচং এলাকার বাসিন্দা বলে জানা যায়।

ময়নামতি হাইওয়ে থানার এসআই সোহেল রানা সিভয়েসকে বলেন, ‘সকাল ৬ টায় কংশ নগর থেকে ক্যান্টনমেন্টগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে পিছন দিক থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। এতে আরো দুই জন আহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.