সাতকানিয়ায় অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় চন্ডী বৈদ্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ সমাবেশ সম্পন্ন হয়েছে।

১৮ ফেব্রুয়ারি শুক্রবার অগ্নিসংযোগের প্রতিবাদে সাতকানিয়া উপজেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক লায়ন তাপস হোড়,এছাড়াও উপস্থিত ছিলেন কেঁওচিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওচমান আলী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত,গত ৯ ফেব্রুয়ারি সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে রাত্রিবেলা প্রায় দুইশ’ বছরের পুরানো চন্ডী বৈদ্যের ঘরে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেয় দূর্বৃত্তরা।

মন্তব্য করুন

Your email address will not be published.