চট্টগ্রাম নগরের বাকলিয়া ফুলতলা বাজারে পড়ে গিয়ে মো. ইমরান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টায় চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার পশ্চিম খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান একই এলাকার মৃত মাওলানা ইব্রাহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার এসআই আল ইমরান। তিনি সিভয়েসকে বলেন, মো. ইমরান বাজার করে বাসায় ফিরছিলেন। ওই সময় হঠাৎ রাস্তায় পড়ে যান। পড়ে যাওয়ার পর তার নাক, মুখ দিয়ে রক্ত বের হতে দেখে স্থানীয়রা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।