চট্টগ্রাম কাস্টম হাউসের চালানে পিস্তল-গুলি

দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসের ফরেন পোস্ট শাখায় ইতালি থেকে আসা গৃহস্থালি পণ্যের চালানে লুকানো ২টি ৮এমএম পিস্তল, ২টি পিস্তল সদৃশ খেলনা এবং ৬০টি কার্তুজ পাওয়া গেছে।

রোববার ( ২০ ফেব্রুয়ারি) ১টি ২২ ইঞ্চি x২০ ইঞ্চি x ১২ ইঞ্চি আকারের পেপার কার্টনের ভেতরে লুকানো পিস্তল ও কার্তুজ পাওয়া যায়।

এ বিষয়ে সন্দেহভাজন অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনি ব্যবস্থা নিচ্ছে কাস্টম হাউস কর্তৃপক্ষ।
কাস্টমসের উপ-কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। চালানটিতে ফ্রাইফ্যান, কসমেটিকস, হ্যান্ড ব্লেন্ডারসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য ছিল। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

কাস্টমসের নথি অনুযায়ী, চালানটি এসেছে ইতালির রোম থেকে। চালানটি পাঠিয়েছেন রাজীব বড়ুয়া নামের প্রবাসী। চালানটি চট্টগ্রামের সিজিএস কলোনির কামরুল হাসান নামে এক ব্যক্তির ঠিকানায় এসেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.