বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়ায় বেড়ে উঠা মামুন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক।
২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।তবে সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত ৬ ফেব্রুয়ারি মামুনুল হকের এই পদোন্নতি হয়।এর আগে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-৬ এর মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি।
চট্টগ্রামের সাতকানিয়ার ছমদরপাড়ায় জন্মগ্রহণ করেন মামুনুল হক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম শ্রেণিতে বিএসসি (সম্মান) এবং বিআইবিএম থেকে ১ম ব্যাচে এমবিএম ডিগ্রি অর্জন করেন তিনি।প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি তথ্য মতে তাকে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে বহাল করা হয়েছে